The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দূর্ঘটনায় পিকআপ চালক নিহত , হেলপার আহত

নিজস্ব সংবাদদাতা::গতকাল রবিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সড়ক দূর্ঘটনায় পিকআপ চালক নিহত ও হেলপার আহত হয়েছে। সকাল ১১টার দিকে ওই মহাসড়কের উপজেলার চান্দুরা ডাকবাংলো এলাকায় ঢাকা থেকে বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে একটি পিকআপ ট্রাক (ঢাকা মেট্রো-ন-১৪-০১০৮) সিলেটের উদ্দেশ্যে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় পিকআপ ট্রাকের চালক হারুন মিয়া (৪০) ও হেলপার মোঃ আবছার মিয়া (৩২) কে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক চালক হারুন মিয়াকে মৃত ঘোষনা করে। নিহতের বাড়ি ঢাকার কেরানীগঞ্জ এলাকায়। এদিকে দুর্ঘটনার পর মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। এসময় ওই মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ইসলামপুর ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌছে দুর্ঘটনা কবলিত গাড়ি সরালে আধাঘন্টা পর যান চলাচল শুরু হয়।

Exit mobile version