The voice of Brahmanbaria || Local news means the world is

১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযান:: ১৬ কেজি গাঁজা, ১৭ বোতল হুইস্কি এবং ১৫০ কেজি ভারতীয় জিরা আটক

১২ জুন ২০১৫ তারিখ ০২০০ ঘটিকায় ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনস্থ আলীনগর  বিওপির টহল কমান্ডার নায়েক মোহাম্মদ আলীর এর নেতৃত্বে পত্তন নামক স্থান হতে ১৬ কেজি  ভারতীয় জট গাঁজা আটক করে, ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্প কমান্ডার জুনিয়র কর্মকর্তা (সুবেদার) মোঃ শফিকুর রহমান এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে ট্রেন তল্লাশী করে ১৫০ কেজি ভারতীয় জিরা আটক, মাদলা বিওপির টহল কমান্ডার কমান্ডার জুনিয়র কর্মকর্তা (নায়েব সুবেদার) মোঃ জোনাব আলীর নেতৃত্বে গুচ্ছগ্রাম নামক স্থান হতে ১৭ বোতল ভারতীয় হুইস্কি আটক সহ বিপুল পরিমান ভারতীয় পন্য আটক করা হয় । ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নজরুল ইসলাম সাথে যোগাযোগ করা হলে বিজিবির অভিযানে ভারতীয়  হুইস্কি, গাঁজা এবং জিরাসহ বিভিন্ন প্রকার ভারতীয় মালামাল আটকের ব্যাপারে নিশ্চিত করেছেন। তিনি বলেন, সীমান্ত এলাকার কিছু চোরাকারবারী বিভিন্ন পন্থা অবলম্বন করে সুকৌশলে ভারত হতে মাদক দ্রব্য এনে দেশের বিভিন্ন স্থানে মাদক পাচার করছে। এ সকল চোরকারবারীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি ব্যবস্থা গ্রহনের ক্ষেত্রে সার্বিক সহযোগীতা কামনা করেন।প্রেস রিলিজ

Exit mobile version