The voice of Brahmanbaria || Local news means the world is

আশুগঞ্জের মেঘনা নদীতে ইট বোঝাই ট্রলার ডুবি:: চালক নিখোঁজ

ডেস্ক ২৪::জেলার আশুগঞ্জের মেঘনা নদীতে ইটবোঝাই ট্রলারডুবে চালক নিখোঁজ রয়েছেন। আশুগঞ্জের বিওসি ঘাট এলাকায় বুধবার বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে আশুগঞ্জ ফেরিঘাট থেকে একটি ইটবোঝাই ইঞ্জিনচালিত ট্রলার সিলেটের উদ্দেশে ছেড়ে যাওয়ার পর পরই মেঘনা নদীতে ডুবে যায়। ট্রলারডুবির পর থেকে এর চালককে (অজ্ঞাত) খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি আরও জানান, ট্রলারটি উদ্ধারের চেষ্টা চলছে।

Exit mobile version