The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে জুয়ার টাকা নিয়ে সংঘর্ষ:: ১ জন নিহত

নবীনগর প্রতিনিধি : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জেলার নবীনগরে দু’পক্ষের সংঘর্ষে আহাদ মিয়া (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। উপজেলার নবীপুর গ্রামে শনিবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে পাঁচজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের নবীনগর উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

নবীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) পিয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার দুপুরে ক্যারাম খেলা নিয়ে নবীপুর গ্রামের দুই যুবকের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে শনিবার সন্ধ্যায় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় টেঁটাবিদ্ধ হয়ে আহাদ মিয়া ঘটনাস্থলেই মারা যান। আধাঘণ্টা স্থায়ী এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা জানান, বর্তমানে পরিস্থতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

Exit mobile version