The voice of Brahmanbaria || Local news means the world is

জেলা (সিএনজি) অটোরিক্সা, অটো টেম্পু পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের জরুরী সভা সভা অনুষ্ঠিত

বৃহস্পতিবার জেলা (সিএনজি) অটোরিক্সা, অটো টেম্পু পরিবহন মালিক সমিতি রেজিঃ নং- চট্ট- ১৮৭১ ও জেলা (সিএনজি) অটোরিক্সা, অটো টেম্পু পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং- চট্ট- ২৫২৮ এর মালিক শ্রমিকদের বিভিন্ন সমস্যা নিয়ে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় স্টেডিয়াম শাখা কমিটির প্রধান কার্যালয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। অটোরিক্সা, অটো টেম্পু পরিবহন মালিক সমিতি স্টেডিয়াম শাখার সভাপতি শাহ মোঃ খোকন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন এডঃ কাউছার আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ বাহার চৌধুরী, মোঃ ফুল মিয়া ভূইয়া, হেবজুল করিম, হাজী খুরশেদুল আলম, মোঃ দেওয়ান আলী, আলী রেজা আনার, শাহজাহান, কিরণ মিয়া, লিটন মিয়া, হাজী ইসরাইল, মোঃ মিলন হাজারী, মোঃ আইয়ুব খান, ইয়াছিন মিয়া প্রমুখ। সভায় বক্তাগণ বিভিন্ন সমস্যা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং নেতৃবৃন্দ জেলা প্রশাসকের নিকট ১০ দফা দাবী নিয়ে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। পাশাপাশি তারা সভায় উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, যদি জেলা প্রশাসক আমাদের দাবী সমূহ বাস্তবায়ন না করেন এবং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান না হয় তাহলে সমগ্র জেলায় অটোরিক্সা, অটো টেম্পু মালিক শ্রমিক সমন্বয়ে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। আলোচনা সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দ ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক বরাবর ১০ দফা দাবী নিয়ে একটি স্মারকলিপি প্রদান করেন।প্রেস রিলিজ

Exit mobile version