The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইল -নাসিরনগর সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২

মোহাম্মদ মাসুদ,সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-নাসিরনগর-লাখাই সড়কের নাসিরনগর উপজেলার কুন্ডা এলাকায় মোটর সাইকেল খাদে পড়ে মুসলিম মিয়া (১৮) ও  শাহিন (২০) নামে দু‘যুবক নিহত হয়েছে। গত বুধবার বিকেল চারটার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা  ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মৈন্দ মধ্যপাড়া গ্রামের মৃত হাফেজ আব্দুস সোবহানের ছেলে মুসলিম ও একই এলাকার হাফেজ আব্দুল কাদেরের ছেলে শাহিন।
পুলিশ  প্রত্যক্ষ্যদর্শী ও পরিবারের লোকেরা জানান, দুপুরে মুসলিম মিয়া তার বোনের বিয়ের দাওয়াত দিতে শাহিনকে নিয়ে মোটরসাইকেল যোগে নাসিরনগরে যান। পরে দাওয়াত দিয়ে ফেরার পথে সারইল-নাসিরনগর সড়কের কুন্ডা নামক স্থানে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী ব্রীজের রেলিংয়ে ধাক্কা লাগলে শাহিন ও মুসলিম রাস্তায় ছিটকে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদেরকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান শাহিনকে  মৃত ঘোষণা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য মুসলিমকে ঢাকা নেওয়ার পথে তিনিও মারা যান। তারা একে অপরের চাচাত ভাই বলে জানা গেছে।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের জানান, দ্রুতগতিতে  মোটর সাইকেলটি  কুন্ডা এলাকা পার হবার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়।
স্থানীয়রা তাদেরকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শাহিন কে মৃত ঘোষনা করেন ও  মুসলিম কে গুরুতর আহত অবস্থায় ঢাকা নেয়ার পতে সে মারা যায়।

Exit mobile version