The voice of Brahmanbaria || Local news means the world is

নাসিরনগর ইউনিয়ন পরিষদের উম্মুক্ত বাজেট ঘোষনা

মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)  ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ৫ নং সদর ইউনিয়ন পরিষদের সাধারণ নাগরিকের অংশগ্রহনে ২০১৫-১৬ অর্থ বছরের জন্য ১ কোটি ৬ লাখ ১৩ হাজার ৯শ ১২ টাকার উম্মুক্ত বাজেট আজ রবিবার পেশ করা হয়েছে। ইউনিয়ন পরিষদের সভা কক্ষে ইউপি সদস্য-সদস্যা ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতে বাজেট ঘোষনা করেন ইউপি চেয়ারম্যান মোঃ রফিজ মিয়া। বাজেটে আয় ধরা হয়েছে ১ কোটি ৬ লাখ ১৩ হাজার ৯১২ টাকা। ব্যয় ৯৫ লাখ ৯৯ হাজার ৯১২ টাকা এবং ১০ লাখ ১৪ হাজার টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে। এসময় ইউনিয়নের সমস্যা,সম্ভাবনা ও প্রাপ্তি তুলে ধরে মুক্ত আলোচনায় অংশগ্রহন করেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদ,পল্লী বিদ্যুতের এজিএম সিদ্দিকুর রহমান তালুকদার ইউপি সদস্য আজদু মিয়া, মুক্তিযোদ্ধা হাজ্বী নুরুল ইসলাম, ইদ্রিস মিয়া,সাবেক ইউপি সদস্য মহিউদ্দিন চৌধুরী,বেনু মিয়া,আবদুল হাকিম প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউপি সচিব মোঃ আলমগীর হোসেন।

Exit mobile version