The voice of Brahmanbaria || Local news means the world is

কসবায় বিটের কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান

কসবা প্রতিনিধি (ব্রাহ্মণবাড়িয়া)ঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা পরিষদ অডিটরিয়াম  জে.এস.সি ও পি.এস.সি ছাত্র-ছাত্রীদেরকে কসবা বিট নামক সামাজিক সংগঠনের উদ্যোগে ৩০মে সকালে সংবর্ধনা প্রদান করেন।
অনুষ্ঠানে প্রধান াতিথি ছিলেন কসবা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরিফুল ইসলাম। ওডিপির চেয়ারম্যান আজিজুল ইসলামের সভাপেিতত্বে বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী, সৈয়দা রওশানা পারভিন, ইমাম প্রে-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ জয়নাল আবেদীন,কসবা পুরতান বাজার কমিটির সাধারণ সম্পাদক জিয়াউল হুদা শিপন।
প্রধান আলোক ছিলেন বিটের চেয়ারম্যান মোঃ লিটন হোসাইন জিহাদ। অনুষ্ঠানটি উদ্বোধন করেন কসবা নতুন বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি এম তবিবুর রহমান জীবন। বক্তব্য রাখেন বিটের কসবা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল,সাংগঠনিক সম্পাদক মোঃ বশির প্রমুখ।এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Exit mobile version