
সভায় বক্তাগণ ফিষ্টুলা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং এ ব্যাপারে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির পরামর্শ দেন।
সিভিল সার্জন ডাঃ হাসিনা আক্তার বলেন, ফিষ্টুল একটি প্রসব জনিত সমস্যা। প্রসবজনিত ফিষ্টুলা কোন অভিশাপ নয়। এটি প্রসবকালীন জটিলতার কারণে সৃষ্ট একটি স্বাস্থ্য সমস্যা। প্রসবজনিত ফিষ্টুলা হলে তা নিয়ে ভয়ের কিছু নেই। সময়মত চিকিৎসায় প্রসবজনিত ফিষ্টুলা ভাল হয়। ১৮ বছর বয়সের আগে মেয়েদের বিয়ে, ঘন ঘন গর্ভধারণ না করা এবং নিয়মিত প্রসবপূর্বক স্বাস্থ্য পরীক্ষার পরামর্শ দেন। তিনি আরো বলেন, সঠিক সময়ে হাসপাতালে যাওয়া, গাইনী ডাক্তারের পরামর্শ নেয়া এবং দক্ষ দাই বা ডাক্তার দ্বারা প্রসব করালে এ সমস্যা সৃষ্টি হবে না। অনুষ্ঠানটি পরিচালনা করেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ নাজবাহুল ইসলাম।প্রেস রিলিজ