The voice of Brahmanbaria || Local news means the world is

আর্ত মানবতার সেবায় রোটারীয়ানরা প্রশংসনীয় করে যাচ্ছে– আলহাজ্ব এডঃ সৈয়দ এমদাদুল বারী

গত মঙ্গলবার রাত ৮টায় রোটারী ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাসের ১৫ তম চার্টার নাইট স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব এডঃ সৈয়দ এ কে এম এমদাদুল বারী। রোটারী ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাসের প্রেসিডেন্ট ডাঃ মেজবাহ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং রোটারী ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাসের চার্টার প্রেসিডেন্ট মু. মুজিবুর রহমানের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রোটারী ডিষ্ট্রিক ৩২৮২ এর গভর্নর ইঞ্জিঃ এম এ লতিফ, রোটারী ডিষ্ট্রিক ৩২৮২ এর গভর্নর নমীনি শহিদ আহমেদ চৌধুরী প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রোটারী ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাসের সাবেক প্রেসিডেন্ট পিপি ডাঃ সুখেন্দু বিকাশ তালুকদার, পিপি ডাঃ এফ. জামান, পিপি রুহুল আমিন ভূইয়া বকুল, পিপি ইঞ্জিঃ আমানুল্লাহ্ বাহার, পিপি ডাঃ সাদরুল হুদা নিয়াজ, আইপিপি গোলাম মোস্তফা, সাবেক সেক্রেটারী ইঞ্জিঃ হারুনুর রশিদ, সেক্রেটারী ক্ষমা রাণী কর প্রমুখ। চার্টার নাইট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব এডঃ সৈয়দ এ কে এম এমদাদুল বারী বলেন, আর্ত মানবতার সেবায় রোটারীয়ানরা প্রশংসনীয় করে যাচ্ছে। আমি এই কার্যক্রমের সাধুবাদ জানাই। তাদেরই এই অগ্রযাত্রা আরো এগিয়ে যাক এই প্রত্যাশা করি। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

Exit mobile version