The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ার বজ্রপাতে নিহত ২

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বজ্রপাতে সোবেল মিয়া (১৫) ও নিপা আক্তার (৯) নামে দুজনের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  মো. বশিরুল হক ভূঁইয়া ও বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আল-মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ঘনশ্যামপুর গ্রামের মো. জারু মিয়ার ছেলে সোবেল জমিতে কাজ করতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায়। একই সময়ে মহেশপুর গ্রামের মো. সাদেক মিয়ার মেয়ে নিপা আক্তার বজ্রপাতে মারা যায়।

Exit mobile version