The voice of Brahmanbaria || Local news means the world is

১০ বোতল এসকফ ও ০১ কেজি গাঁজাসহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার অফিসার ইনচার্জ আকুল চন্দ্র বিশ্বাস এর নির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার এসআই/মোঃ দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ গতকাল রাতে পৃথক পৃথক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোঃ সামছু মিয়া @ সামছুল আলম (৪৫), পিতা-মৃত মতি মিয়া, সাং-দক্ষিণ মৌড়াইল, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে ১০(দশ) বোতল মাদক দ্রব্য (এসকফ) সহ অত্র থানাধীন রেলষ্টেশনের দক্ষিণ পার্শ্বে বউ বাজার এলাকা থেকে গ্রেফতার করেন এবং মাদক ব্যবসায়ী ২। মোঃ জিতু মিয়া (৫০), পিতা-মৃত জারু মিয়া, সাং-কাজীপাড়া দরগাহ মহল্লা, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে ০১(এক) কেজি গাঁজাসহ অত্র থানাধীন কাজীপাড়া দরগাহ মহল্লা পুকুরের পশ্চিম পাড় থেকে গ্রেফতার করেন। উক্ত উদ্ধার সংক্রান্তে পরবর্তীতে গ্রেফতারকৃত উভয় আসামীদ্বয়ের বিরুদ্ধে পৃথক মাদক আইনের মামলা রুজু করে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। তদপুরি অত্র থানা এলাকার আইন-শৃংখলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রনে পুলিশী অভিযান অব্যাহত আছে। প্রেস বিজ্ঞপ্তি

Exit mobile version