The voice of Brahmanbaria || Local news means the world is

পিনাকী ভট্টাচার্য্য ও কেশব পালের মৃত্যুতে জেলা উন্নয়ন পরিষদের শোক

উপমহাদেশের হিন্দু সম্প্রদায়ের প্রখ্যাত নেতা, দানবীর ও সমাজ সেবক, সর্বজন শ্রদ্ধেয় ব্যাক্তিত্ব এবং ব্রাহ্মণাবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের সম্মানিত সদস্য এডভোকেট প্রনব ভট্টাচার্য্যের পিতা মেড্ডা নিবাসী শ্রী পিনাকী ভট্টাচার্য্য এবং বিশিষ্ট ব্যাবসায়ী ভগবান চন্দ্রপাল সিগারেট এজেন্সির সত্বাধিকারী সমাজ সেবক মধ্যপাড়া নিবাসী কেশব পাল এর মৃত্যুতে জেলা উন্নয়ন পরিষদের সভাপতি সাংবাদিক মোখলেসুর রহমান ও সাধারণসম্পাদক গোলাম মোস্তফা রাফি এবং সংগঠনের সদর উপজেলা ও পৌর শাখা পরিষদসহ সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ গভীর ভাবে শোকাহত হয়েছেন। সংগঠনের পক্ষ থেকে এ সমাজ সেবক দ্বয়ের পরিবারবর্গের প্রতিও জানানো হয়েছে সমবেদনা। প্রয়াত দু’জনই ছিলেন ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়ার কালের স্বাক্ষী। এ দু’জনের পরলোক গমন করায় দেশবাসী মারাত্মকভাবে ক্ষতির শিকার হয়েছে। যা আর কোনদিনই পুরণ করা সম্ভব নয় বলেও শোক বার্তায় উল্লেখ করা হয়েছে।প্রেস রিলিজ

Exit mobile version