
বুধবার দিনগত রাত পৌনে ১২টার দিকে শহরের নাইটিঙ্গেল হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।
মৃত্যুকালে তিনি তিন ছেলে, এক মেয়েসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শ্রী পিনাকী ভট্টাচার্য্য ব্রাহ্মণবাড়িয়া শহরে প্রতিষ্ঠিত ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ও সৎসঙ্গ বিহার-এর ভূমি দাতা।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মেড্ডা বাসষ্ট্যান্ড সংলগ্ন শশ্মানঘাটে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।