The voice of Brahmanbaria || Local news means the world is

বিশিষ্ট ব্যবসায়ী কেশব পালের পরলোকগমনে চেম্বারের শোক

ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র প্রতিষ্ঠাতাদের অন্যতম উদ্যোক্তা, সাবেক সহ সভাপতি সড়ক বাজারস্থ বিএটিসির পরিবেশক মেসার্স ভগবান পালের স্বত্বাধিকারী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সহ সভাপতি ও জেলার বিশিষ্ট ব্যবসায়ী কেশব চন্দ্র পালের পরলোকগমনে ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি আলহাজ্ব আজিজুল হক, উর্ধ্বতন সহ- সভাপতি আলহাজ্ব আশরাফুল আলম মাহফুজ, সহ- সভাপতি হাজী মোঃ বাবুল মিয়া চেম্বারের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন।
শোক বার্তায় চেম্বারের নেতৃবৃন্দের পক্ষে আলহাজ্ব আজিজুল হক বলেন, জীবদ্দশায় বাবু কেশব চন্দ্র পাল ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র বিভিন্ন কর্মকান্ডে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। চেম্বারের প্রতিষ্ঠা লগ্ন থেকে তাঁর অবদান কখনো ভুলার নয়। তিনি ব্যবসায়ী সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে সাধ্যমত চেষ্টা করতেন। এ জন্য ব্রাহ্মণবাড়িয়া চেম্বার তার অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে।
বিবৃতিতে চেম্বার নেতৃবৃন্দ তাঁর আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

Exit mobile version