The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইলে সিএনজি চালকের গলাকাটা লাশ উদ্ধার

সরাইল  প্রতিনিধি ::
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক সিএনজি চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম গাজী মিয়া (৩০)। বুধবার সকাল ৯টায় পুলিশ ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার কুট্টা পাড়া এলাকা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। নিহত গাজী মিয়া (৩০) জেলার নাসিরনগরের মহিষবেড় এলাকার আনিস মিয়ার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কালিকচ্ছ এলাকায় সিএনজি চালিত অটোরিক্সা চালক গাজী মিয়া। গত কয়েকদিন ধরে নিখোজ ছিল সে । বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে সরাইলের কুট্টা পাড়া এলাকায় তার গলাকাটা লাশ পাওয়া যায়। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছে।
সরাইল থানার অফিসার ইনচার্জ আলী আরশাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে, তদন্ত করে এ ঘটনার সাথে জড়িত প্রকৃত আসমিতের গ্রেফতার করা হবে।

Exit mobile version