
পুলিশ জানায়, রবিবার বিকেলে ও সন্ধ্যায় পুলিশ তাদের লাশ উদ্ধার করে। ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে সোমবার দুপুরে তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বিকেল নাগাদ এসব ঘটনায় কোনো মামলা হয়নি।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মৃত খোরশেদ মিয়ার স্ত্রী হালিমা খাতুন ঘরে একাই থাকতেন। পারিবারিক সম্পত্তি নিয়ে একমাত্র ছেলে বায়েজিদের সঙ্গে তার বিরোধ চলছিল। রবিবার সকালে তিনি ঘুম থেকে জেগে না উঠলে স্বজন ও আশেপাশের লোকজন সন্দেহবশত ঘরে ঢুকে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এদিকে আখের মিয়ার স্ত্রী পুলিশকে জানান, তার স্বামী গত শনিবার থেকে নিখোঁজ ছিলেন। রবিবার দুপুরে স্থানীয় লোকজনের কাছে আতুকোড়া গ্রামের একটি ডোবায় লাশ পড়ে থাকার খবর পান।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের জানান, খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করা হয়। দুটিই পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযোগ পেলে এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।