The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যবর্তন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে  রোববার বিকেল ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ প্রাঙ্গ থেকে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় পৌর মুক্ত মঞ্চে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক আল মামুন সরকার, আ.লীগ নেতা তাজ মোহাম্মদ ইয়াছিন প্রমুখ। পরে আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Exit mobile version