The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইলের ষাটবাড়িয়ায় খুনের পর লুন্ঠিত মালামাল উদ্ধার

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ সরাইলের ষাটবাড়িয়া গ্রামে সংঘর্ষে জাকির খুনের পর অশান্ত হয়ে পড়ে গ্রামটি। গত ১৫ দিন ধরে দিনে রাতে চলছে ভাংচুর ও লুটপাট। প্রতিপক্ষ হরিপুর হলেও ষাটবাড়িয়া গ্রামের একটি গোত্রের লোকজনই এ তান্ডব চালিয়ে আসছে বলে অভিযোগ ভক্তিভোগীদের। গত ৪ মে মানবজমিন পত্রিকায় ‘ষাটবাড়িয়ায় আতঙ্ক’ শিরোনামে একটি সরেজমিন প্রতিবেদন প্রকাশিত হয়। ওই গ্রামের উপর নজরধারী বেড়ে যায় পুলিশের। ৫ মে আলেকজান বেগম বাদী হয়ে ৭২ জনের বিরুদ্ধে অগ্নিসংযোগ ভাংচুর ও লুটপাটের অভিযোগে মামলা করেন। পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, হত্যা মামলার আসামীরা গ্রাম ছেড়ে পালিয়ে যায়। সুযোগে ষাটবাড়িয়া গ্রামের বাসিন্ধা আসামীদের প্রতিপক্ষের কিছু লোক ভাংচুর ও লুটপাটের তান্ডব চালায়। মামলার পর থেকে পুলিশ লুন্ঠিত মালামাল উদ্ধারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আসছে। গত বুধবার রাতে লুটপাট মামলার বেশ কয়েকজন আসামীর বাড়ি ও বাড়ির আশপাশে পুলিশ অভিযান চালায়। এ সময় পুলিশ কয়েকটি ক্লাক্সিবল গেইট, বিপুল পরিমান ষ্টীলের জানাল, চৌকাঠ সহ কত গুলো দরজা, শতাধিক মন ধান ও অন্যান্য সামগ্রী উদ্ধার করে। উদ্ধারকৃত মালামাল পরমানন্দপুর গ্রামের জালাল মিয়া ও আইয়ুব খানের জিম্মায় রাখা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ মসিউর রহমান লুন্ঠিত মালামাল উদ্ধারের কথা স্বীকার করে বলেন, লুটপাটের পর আসামীদের বাড়িতেই মাল গুলো রেখেছিল।

Exit mobile version