The voice of Brahmanbaria || Local news means the world is

মিসেস আম্বিয়া আজম এর মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া চেম্বারের শোক প্রকাশ

ব্রাহ্মণবাড়িয়া জেলার সর্বজন শ্রদ্ধেয় বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, সাবেক এম.পি, প্রবীণ আইনজীবী ও সাবেক গভর্ণর মরহুম অ্যাডঃ আলী আজম সাহেবের সহধর্মিনী মিসেস আম্বিয়া আজম এর মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি আলহাজ্ব আজিজুল হক, উর্ধ্বতন সহ- সভাপতি আলহাজ্ব আশরাফুল আলম মাহফুজ, সহ- সভাপতি হাজী মোঃ বাবুল মিয়া চেম্বারের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন।
শোক বার্তায় চেম্বারের নেতৃবৃন্দের পক্ষে আলহাজ্ব আজিজুল হক বলেন, মরহুমার পরিবারের সাথে আমার পারিবারিক সুসম্পর্ক ছিল। তিনি ছিলেন আমার মাতৃতুল্য অভিভাবক। জীবদ্দশায় তিনি আমাকে অত্যন্ত স্নেহ করতেন এবং সব সময় সৎ উপদেশ দিতেন। তাঁর মৃত্যুতে আমি একজন আপনজনকে হারালাম।
বিবৃতিতে চেম্বার নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
প্রেস বিজ্ঞপ্তি

Exit mobile version