The voice of Brahmanbaria || Local news means the world is

আন্তঃজেলা চক্রের দুই ডাকাত গ্রেপ্তার


মোঃ আব্দুল হান্নান : জেলার নাসিরনগরে আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য মোঃ আহাদ ও ওমরাও খানকে পৃথক স্থান থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চাপরতলা ইউনিয়নের চাপরতলা গ্রামের মৃত আরিছ মিয়ার ছেলে আহাদকে পার্শ্ববর্তী জেলা হবিগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। আহাদের বিরুদ্ধে প্রায় এগারটি মামলা রয়েছে ।

অন্যদিকে, কুন্ডা-ভলাকুট সড়কের বিটুই এলাকায় (শনিবার) রাতে  ডাকাতির প্রস্তুতিকালে  ৫ সদস্যের ডাকাতদলকে ধাওয়া দেয় জনতা। এ সময় ৪ জন পালিয়ে যেতে সক্ষম হলেও জনতা ওমরাও খান আটক করে । সে উপজেলার ভলাকুট গ্রামের মোনায়েম খানের ছেলে ।

নাসিরনগর থানার পরিদর্শক (ওসি) আব্দুল কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাত ওমরাও খান স্বীকার করেছে, তারা ডাকাতি করতে কুন্ডা-ভলাকুট সড়কের বিটুই এলাকায় এসেছিল। তার সঙ্গে থাকা অপর ডাকাতদের মধ্যে একজন (তার চাচা) কালা মিয়া খানের ছেলে এরশাদ মিয়া খান (২৫) বলে জানিয়েছে সে। আহত হওয়ায় ডাকাত ওমরাও খানকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Exit mobile version