
র্যাব-১৪ এর ভৈরব ক্যাম্প আটকের সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার দিবাগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি-চৌমুহনি চৌরাস্তা নামক স্থানে অভিযান চালায়। এসময় একটি প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে গাড়ির সামনের ড্যাস বোর্ডের ভেতর ১৮টি পলিব্যাগ থেকে পাঁচ হাজার একশ পিস ইয়াবা, ৫টি মোবাইল ফোন সেট ও প্রাইভেটকারটি জব্দ করা হয়। এ ঘটনায় কচবা থানায় মামলা দায়ের করা হয়েছে।