The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইলে পুলিশের উপর হামলা চালিয়ে ৫ আসামি ছিনতাই, পুলিশসহ আহত ১০

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের উপর হামলা চালিয়ে ৫ আসামিকে ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার ভোররাতে সরাইল উপজেলার শাহ্জাদাপুর গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ৫ পুলিশ সদস্য সহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যরা হলেন- সরাইল থানার এসআই শফিকুল ইসলাম, এসআই মশিউর রহমান, এএসআই শাহ্জাহান, কনস্টেবল আলাউদ্দিন ও শহীদুল। আহতদেরকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সাধু মিয়া (৩৭) নামে একজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ  সাবেক চেয়ারম্যন মনা মিয়, দোকানদার সায়েদুল ও আকবর জানায়, শুক্রবার ভোররাতে সরাইল থানার এসআই শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের এক দল একটি মামলার আসামি গ্রফতারের জন্য শাহ্জাদাপুর গ্রামে অভিযান চালায়। অভিযান চলাকালে পুলিশ সন্দেহভাজন আসামি হিসেবে গোলাপ মিয়া, আইয়ূব খান, সামার আলী, রেজন মিয়া ও জহির মিয়াকে আটক করে। পরে পুলিশ আটকৃতদের থানায় নিয়ে আসতে চাইলে স্থানীয় বাসিন্দা ছাধু মিয়ার নেতৃত্বে একদল দুর্বৃত্ত পুলিশের উপর হামলা চালিয়ে আটককৃত আসামিদের ছিনিয়ে নিয়ে যায়। এসময় পুলিশ নিজেদের আত্মরক্ষার্থে ১৮ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। এ ঘটনায় ৫ পুলিশ সদস্য সহ অন্তত ১০ জন আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ছাধু মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ বিষয়টি নিশ্চিত করে জানান, ছিনতাই হওয়া আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।

Exit mobile version