The voice of Brahmanbaria || Local news means the world is

নাসিরনগরে কিশোরীকে অপহরনের পর জোর পূর্বক ধর্ষণ

মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়াঃ  জেলার নাসিরনগর উপজেলার চাপরতলা গ্রামের এক কিশোরীকে অপহরন করে ঘরে আটকে রেখে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। জানা গেছে ওই কিশোরীর বাড়ি উপজেলার পূর্বভাগ ইউনিয়নের বেলুয়া গ্রামে। কিশোরীর নাম সানিয়া (১৪) ছদ্মনাম। তার পিতার নাম মোঃ অহিদ মিয়া। থানা পুলিশ মামলা, প্রত্যক্ষদর্শী ও কিশোরীর সাথে কথা বলে জানা গেছে চাপরতলা ইউনিয়নের চাপরতলা গ্রামের আব্দুল মজিদের ছেলে আন্তঃ জেলা ডাকাত চক্রের সদস্য সি,এন,জি চালক মোঃ গিয়াস উদ্দিনের (২৫)সাথে প্রায় ১ মাস পূর্বে ওই কিশোরীর সাথে পরিচয় হয়। পরিচয়ের কিছুদিন পর থেকেই বখাটে গিয়াস উদ্দিন কিশোরীকে প্রেমের প্রস্তাব দেয়। বখাটের প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় শুক্রবার সন্ধ্যায় আরো দুই তিন জনকে নিয়ে উৎপেতে বসে থাকে। সন্ধ্যার পর ওই কিশোরী পাশের বাড়ী থেকে নিজ বাড়ীতে যাওয়ার সময়। পূর্ব থেকে উৎপেতে বসে থাকা বখাটেরা কিশোরীর পথরোধ করে মুখে কাপড় দিয়ে ঝাপটে ধরে সি,এন,জিতে তুলে অপহরন করে তুলে নিয়ে যায়। কিশোরীকে চাপরতলা গিয়াস উদ্দিনের বোনের ঘরে আটকে রেখে রাতে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে। ওই ঘটনায় ৬ মে ওই ঘটনায় কিশোরীর পিতা অহিদ মিয়া বাদী হয়ে নাসিরনগর থানায় মামলা নং ৬ রুজু করে। পুলিশ ঘটনাস্থল থেকে কিশোরীকে উদ্ধার ও গিয়াসউদ্দিনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। মামলা তদন্তকারী কর্মকর্তা নাসিরনগর থানার উপ-পুলিশ পরিদর্শক মোঃ ফজলুল হক ঘটনার সত্যতা স্বীকার করেন। ভিকটিমের ডাক্তারী পরীক্ষার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ও আসামী গিয়াসউদ্দিনকে জেলহাজতে প্রেরণ করেছে বলে জানান।

Exit mobile version