The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় সোশ্যাল মিডিয়া আড্ডা অনুষ্ঠিত

ডেস্ক ২৪::ফেসবুকের মাধ্যমে সরকারী সেবাকে জনগনের কাছে অতিদ্রুত পৌছানো ও সরকারী সেবা গ্রহণের ক্ষেত্রে নাগরিকের অংশগ্রহণ সহজীকরণেরউপায় নির্ধারণের উপর সোশ্যাল মিডিয়া আড্ডা নামে এক আলোচনা সভা আজ বুধবার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের  সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।জেলা প্রশাসক ডঃ মুহাম্মদ মোশাররফ হোসেন সভায় সভাপতিত্ব করেন।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে  আলোচনায় অংশ গ্রহণ করেন চট্রগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ আবদুল্লাহ,মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ম্ঈনউদ্দিন আহমেদ,মাসুদুল হক পাটোয়ারীও এ টু আই ্এর বিশেষজ্ঞ মানিক মোহাম্মদ ।  এছাড়া অন্যান্যের মধ্যে আলোচনা করেন অতিরিক্তজেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি লুৎফুন্নাহার, অতিরিক্তি পুলিশ সুপার জাহিদুল ইসলাম,সাংবাদিক মোহাম্মদ আরজু প্রমুখ।
সভায় জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা,শিক্ষক ,সাংবদিক, এন জিও প্রতিনিধি ও উদ্যোক্তা সহ ১৫০ জন অংশগ্রহণ করেন
।

Exit mobile version