The voice of Brahmanbaria || Local news means the world is

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ, গাঁজা ও পটকা বাজি উদ্ধার করা হয়েছে।  গতকাল শনিবার দিবাগত রাতে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা সংলগ্ন হরিজন পল্লীতে অভিযান চালিয়ে এই মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে হরিজন পল্লীর একটি বাড়িতে অভিযান চালিয়ে ৩৫১ বোতল ভারতীয় মদ, হুইস্কি, আধা কেজি গাঁজা ও ৪ কার্টুন পটকা বাজি উদ্ধার করা হয়।
অভিযান চলাকালে ১২ বিজিবি ব্যাটালিয়নের ব্রাহ্মণবাড়িয়া সদর ট্রানজিট ক্যাম্পের কমান্ডার হাবিলদার আবদুল মালেক ও অন্যান্য বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।
ক্যাম্প কমান্ডার আবদুল মালেক জানান, উদ্ধারকৃত মাদক দ্রব্যের আনুমানিক মূল্য প্রায় পাঁচ লক্ষ ৩৫ হাজার ২৫০ টাকা। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।প্রেস রিলিজ

Exit mobile version