
মিছিলে অংশগ্রহনকারী ব্যক্তিদের সাথে কথা বলে জানা যায় আগরতলা হতে বিষাক্ত কালা পানির কারনে বিভিন্ন ধরনের চর্ম রোগ সৃষ্ঠি হচ্ছে ফসলের জমির উরবরতা হ্রাস পাচ্ছে। আখাউড়া দক্ষিন ইউনিয়ন, মোগড়া ইউনিয়ন এবং আখাউড়া পৌরসভা জমিতে নদী ও খাল থেকে মেশিনে পানি দেওয়ার সময় এই পানি ধানগাছের পাতায় লাগলে গাছ লাল হয়ে মরে যাচ্ছে । সেচের পানি যেখানে প্রথমে পড়ছে সেখানকার ধানগাছ পুড়ে যাচ্ছে এ সকল ক্ষতির হাত থেকে রক্ষার জন্য স্থানীয় জনগন নিজ উদ্যেগে মৌন মিছিল বাহির করে।