
গত সোমবার দুপর দুইটার দিকে একই গ্রামের প্রতিবেশী মজিবুর রহমান সরকার (৫০), আশিক সরকার (২৫), মোতালেব সরকার (৪৮), লোকমান সরকার (৩২) সহ ১০/১২ জনের একটি সংঘবদ্ধ দল দাঁ, রড, ছেনী, লাঠি ,সোটা সহ দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে পরিকল্পিত ভাবে আব্দুল বারেক সরকারের বাড়িতে প্রবেশ করে বাড়ীর টিনের বেড়া,দরজা-জানালা,গাছ পালা এলা-পাথারী কুপিয়ে ব্যাপক ভাংচুর সহ ক্ষতি সাধন করে। এক পর্যায়ে দুর্বৃত্তরা তাদের ধারালো অস্ত্রে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাদের ডাক-চিৎকারের শব্দ পেয়ে পার্শ্ববর্তী বাড়ির লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এলাকাবাসী তাদের উদ্ধার করে কসবা হাসপাতালে ভর্তি করান। গ্রামবাসী জানান, দুর্বৃত্তরা পূর্ব শ্রত্রুতার জের ধরে পিতা-পুত্র ও পুত্র বধুকে কুপিয়েছে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান জানান, গতকাল সোমবার জখমী আব্দুল বারেক সরকার বাদী হয়ে মজিবুর রহমান সরকারসহ ৮ জনকে আসামী করে থানায় একটি মামলা করেন এবং তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে। মামলার বাদী পক্ষ জানান, আসামী পক্ষরা মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে।