The voice of Brahmanbaria || Local news means the world is

তালিকাভূক্ত ও কুখ্যাত সন্ত্রাসী এবং একাধিক মামলার আসামী অভি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার অফিসার ইনচার্জ আকুল চন্দ্র বিশ্বাস এর নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার এসআই ইশতিয়াক আহমেদ সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে তালিকাভূক্ত ও কুখ্যাত সন্ত্রাসী এবং ০২ (দুই)টি সাজাপ্রাপ্ত সহ ১৪ (চৌদ্দ)টি মামলার মামলার আসামী অভি খান (২৫), পিতা-মৃত নিয়াজ মুহাম্মদ খান, সাং-দক্ষিণ মৌড়াইল, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে ২৭/০৪/২০১৫ইং তারিখ বেলা ১৪.৩০ ঘটিকার সময় অত্র থানাধীন দক্ষিণ মৌড়াইল এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। থানার রেকর্ড পত্র পর্যালোচনা করে দেখা যায় যে, সন্ত্রাসী অভি এর বিরুদ্ধে অত্র থানায় ০২ (দুই)টি সাজাপ্রাপ্ত সহ ১৪ (চৌদ্দ)টি মামলা রয়েছে। তদপুরি অত্র থানা এলাকার আইন-শৃংখলা রক্ষার্থে পুলিশী অভিযান অব্যাহত আছে। প্রেস বিজ্ঞপ্তি

Exit mobile version