The voice of Brahmanbaria || Local news means the world is

বিজয়নগরে প্রতিপক্ষের হামলায় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নিহত, আহত ১০

ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউপি ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আদম খাঁ প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছে। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, একটি রাস্তা নিয়ে আদমপুর গ্রামের ইউপি সদস্য সামছু মেম্বার ও আদম খাাঁর লোকজনের মধ্যে কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে গ্রামে একাধিক সালিশও বসে। এ বিরোধের জের ধরে সোমবার সন্ধ্যায় শামসু মেম্বার দলবল নিয়ে আদম খাঁ’কে লাপাতাড়ি কোপায়। পরে তাকে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, আদম খাঁ হত্যাকাণ্ডের ঘটনায় উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন লোক আহত হয়। আহতদের স্থানীয় ও  জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রব জানান, খবর পেয়ে ওই গ্রামে পুলিশ পাঠানো হয়েছে।

Exit mobile version