
ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ছাত্রলীগ এর বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি মো. মাসুম বিল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি শাহাদাৎ হোসেন শোভন, পৌর ডিগ্রী কলেজের সভাপতি সাইদুল ইসলাম, সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক শেখ শাকিলসহ ১৩ নেতা-কর্মীর বিরুদ্ধে সদর থানায় দায়ের হওয়া মিথ্যা মামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ছাত্রলীগ। গতকাল ২৬ এপ্রিল ইসলামপুরস্থ পলিটেকনিক চত্বরে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও মোঃ রুবেল রানা এর সভাপতিত্বে এবং রায়হান এর উপস্থাপনায় মানববন্ধনে ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ছাত্রলীগ নেতৃবৃন্দ উল্লেখ করেন, গত ২১ এপ্রিল মঙ্গলবার বিকেলে শহরের পূর্ব পাইকপাড়ায় ব্যবসায়ি ও ছাত্রলীগ কর্মী ফয়সাল আহমেদকে গুলি করে হত্যার চেষ্টা করার ঘটনাটিকে ধামাচাপা দিতেই এ ধরণের মিথ্যা মামলা করা হয়েছে। জিয়াউল আমিন জুয়েল গুলি করার ঘটনায় আসামী হওয়ায় তার মা এলিজা বেগম ক্ষিপ্ত হয়ে এ মিথ্যা মামলা দায়ের করেছে। প্রকৃতপক্ষে ঘটনার দিন মাসুম বিল্লাহসহ আরো কয়েক নেতা-কর্মী ব্রাহ্মণবাড়িয়ার বাইরে অবস্থান করছিলেন।