
তিনি গতকাল শুক্রবার বিকেল ৫ টায় ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বড়াইল বাজারে বড়াইল খারঘর জাগ্রত যুব সংগঠনের উর্দ্যোগে আয়োজিত শিক্ষাসামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জাগ্রত যুব সংগঠনের সভাপতি মো:আবুল হাসনাত এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ আবুল হাসান, ফিরোজ মিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান জিন্নাহ, বড়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক বাবুল, বড়াইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: জাকির হোসেন, জেলা যুবলীগের তথ্য ও সংস্কৃতি সম্পাদক মো: জামাল উদ্দিদ, মুরাদনগর কলেজের প্রভাষক মিজানুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন জাগ্রত যুব সংগঠনের সাধারন সম্পাদক মো: মোছলেহ্ উদ্দিন(দুলাল)। অনুষ্ঠানে এলাকার ৭০জন দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীর মধ্যে শিক্ষা সামগ্রী বিতরন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি বৃন্দ। প্রেস রিলিজ