The voice of Brahmanbaria || Local news means the world is

সরকার স্যার আর নেই

নিজস্ব সংবাদদাতা  :দেশের প্রখ্যাত ব্যাক্তিত্ব প্রবীন শিক্ষক ও বিশিষ্ট সমাজ সেবক, ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মুন্সেফপাড়া নিবাসী সামসুল ইসলাম সরকার প্রকাশ সরকার স্যার কিডনী বিকল হয়ে বৃহষ্পতিবার বিকেল ৫টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি……………রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়, রামকানাই হাই একাডেমী ও নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়সহ জেলার বিভিন্ন স্কুলে সুনামের সাথে শিক্ষকতা করেছেন। ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরকার সারের অসংখ্য ছাত্র-ছাত্রী রয়েছেন। তাঁর মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া জেলা তথা দেশবাসীর এমন ক্ষতি সাধন হয়েছে। যা কখোনোই আর পূরণ করা সম্ভব নয়। শুক্রবার বাদ জুম্মা লোকনাথ দীঘির পাড় জামে মসজিদের সামনে নামাজে জানাজা শেষে শেরপুরস্থ কবরস্থানে তাঁর দাফন কাজ সম্পন্ন করা হয়েছে। তার পরিবারের পক্ষ থেতে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দেশবাসীর নিকট দোয়া চাওয়া হয়েছে।

Exit mobile version