The voice of Brahmanbaria || Local news means the world is

২৪ ঘন্টার মধ্যে গুলিবিদ্ধের ঘটনায় ০১ জন গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি::ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোস্তফা কামাল পাশা এর নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার এসআই/প্রেমধন মজুমদার সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার মামলা নং-৭৬, তাং-২২/০৪/১৫ইং, ধারা-১৪৩/৪৪৮/৩২৪/৩২৬/৩০৭/৩৮৫/ ৫০৬ পেঃকোঃ তৎসহ ১৯০৮ইং সনের বিস্ফোরক উপাদানাবলী আইনের ৩ ধারা এর এজাহারনামীয় আসামী আবু ছালেক চৌধুরী প্রঃ রনি (২৭) পিতা-আনিছুর রহমান সাং-পূর্বমেড্ডা থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে অত্র থানাধীন সুহিলপুর এলাকা হতে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, গত ২১/০৪/১৫ইং তারিখ দুপুর ০৩.৩০ মিনিটের সময় চাঁদার দাবীতে পশ্চিম পাইকপাড়া আরোহী ফাস্ট ফুড এর মালিক ফয়সাল আহাম্মেদ ময়নাকে পিস্তল দিয়ে হত্যার উদ্দেশ্যে পিঠে গুলিবিদ্ধ করে। এই ঘটনার প্রেক্ষিতে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানা পুলিশ ২৪ ঘন্টার বিশেষ অভিযান পরিচালনা করে ঘটনার মূল আসামী আবু ছালেক চৌধুরী প্রঃ রনিকে গ্রেফতার করে। ঘটনায় ব্যবহৃত অস্ত্রগুলি উদ্ধার ও অন্যান্য আসামীদের গ্রেফতার অভিযান পরিচালনা সহ মামলার তদন্ত অব্যাহত আছে।

Exit mobile version