The voice of Brahmanbaria || Local news means the world is

ইয়াবাসহ আটক কণ্ঠশিল্পী শরীফ: ভ্রাম্যমাণ আদালতে ১২ দিনের সাজা

ডেস্ক ২৪:: দেশের বিভিন্ন মাজার ভিত্তিক গানে আলোড়ন সৃষ্টি করা কণ্ঠশিল্পী শরীফ উদ্দিনকে (৩৫) পাঁচ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। এসময় হাকিম মিয়া (২৮) নামে তার এক সহযোগীকেও আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদেরকে ১২ দিনের সাজা দেয়।

সোমবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর বাসস্ট্যান্ড থেকে

কণ্ঠশিল্পী শরীফ ও তার সহযোগীকে আটক করে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, শরীফের কাছে ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জাম পাওয়া গেছে। তাকে ভ্রাম্যমাণ আদালত ১২ দিনের সাজা দিয়েছে। কণ্ঠশিল্পী শরীফ উদ্দিন বিজয়নগর উপজেলার ইসলামপুর গ্রামের মলাই মিয়ার ছেলে। নিজের কণ্ঠে গাওয়া মাজার ভিত্তিক গানের ৫৮০টি ক্যাসেট বাজারে রয়েছে বলে শরিফ পুলিশকে জানায়।

Exit mobile version