The voice of Brahmanbaria || Local news means the world is

রাম দা, ছুরি ও কিরিচ সহ ০১ ডাকাত গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার অফিসার ইনচার্জ আকুল চন্দ্র বিশ্বাস এর নির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার এসআই/দেলোয়ার হোসেন ১নং পুলিশ ফাঁড়ীর এটিএসআই/বিল্লাল হোসেন এটিএসআই/হুমায়ুন কবির সঙ্গীয় ফোর্সসহ গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কুখ্যাত ডাকাত মোঃ ফখরুল ইসলাম (২৬) পিতা-সফিকুল ইসলাম সাং-দক্ষিণ মৌড়াইল, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে অত্র থানাধীন পুনিয়াউট বাঁশবাড়ি মসজিদ রোডস্থ মৃত মুরাদ মিয়ার বাড়ির সামনে খালী জায়গায় ডাকাতির প্রস্তুতি কালে গ্রেফতার করা হয় এবং ঘটনাস্থল থেকে ০১টি লোহার রাম দা, ০১টি লোহার লম্বা ছুরি ও ০১টি লোহার কিরিচ উদ্ধার করতঃ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার মামলা নং-৫৪, তাং-১৫/০৪/১৫ইং, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড রুজু করা হয়েছে। তদপুরী অত্র থানা এলাকার আইন শৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রনে পুলিশী অভিযান অব্যাহত আছে।প্রেস বিজ্ঞপ্তি

Exit mobile version