
মালেক মিয়া জানান, কমপক্ষে ১৫ জনের একদল ডাকাত রাত দুইটার দিকে দরজা ভেঙে তার ঘরে প্রবেশ করে। ডাকাতরা মালেককে ও তার পুত্রবধুকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে লুটপাট শুরু করে। এসময় আলমিরা ভেঙে ৬ ভরি স্বার্ণালঙ্কার, নগদ ৫০ হাজার টাকা, সুটকেস ভেঙে মূল্যবান কাপড় ও ক্যামেরা লুটে নেয়। কমপক্ষে পৌনে একঘণ্টার বেশি সময় ধরে লুট করা মালামাল নিয়ে বাধাহীনভাবে ডাকাতরা পালিয়ে যায়।৫বাড়ি থেকে ২১বড়ি স্বর্ণসহ কয়েক লক্ষাধীক নগদ টাকাসহ মালামাল নিয়ে যায় ডাকাত দলরা।
এ ব্যাপারে শ্রীপুর থানার চলতি দায়িত্ব ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ইব্রাহিম নামে এক যুবককে এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করেন।