The voice of Brahmanbaria || Local news means the world is

আধুনিক ও মডেল পৌরসভা গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছি-মেয়র মোঃ হেলাল উদ্দিন

আধুনিক ও মডেল পৌরসভা গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছি

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন বলেছেন, ব্রহ্মণবাড়িয়া পৌরসভাকে একটি আধুনিক ও মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলার জন্য বর্তমান পৌর পরিষদ কাজ করে যাচ্ছে। এ জন্য পৌরসভার রাস্তা-ড্রেন সহ বিভিন্ন অবকাঠামোর নির্মাণ ও উন্নয়ন, পরিস্কার-পরিচ্ছন্নতা, সামাজিক সচেতনতা তৈরি করার লক্ষে আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে আসছি। তিনি বলেন, শহরের সামগ্রীক উন্নয়নকে গতিশীল ও স্থায়ী করতে হলে শহরবাসীকে সহযোগিতা করতে হবে। মেয়র, গতকাল সকালে পশ্চিম মেড্ডার শরিফপুরে শরিফপুর রাস্তার রির্টানিং ওয়াল নির্মাণ ও মাটি ভরাট কাজের উদ্বোধন কালে উপরোক্ত বক্তব্য প্রদান করেন। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর ছাদেকুর রহমান শরীফ, মহিলা কাউন্সিলর হোসনে আরা বেগম, নির্বাহী প্রকৌশলী গোলাম মোহাম্মদ, মিজান আনসারী, আতিকুর রহমান রিপন, মাওঃ জাকির হোসাইন, সহকারি প্রকৌশলী মোঃ কাউছার আহমেদ, উপ-সহকারি প্রকৌশলী টিটন দাস প্রমুখ। পরে মেয়র নির্মাণ কাজের উদ্বোধন করেন এবং নির্মাণ কাজ সফলভাবে শেষ করার জন্য মহান আল¬াহ তালার দরবারে মোনাজাত করেন।

Exit mobile version