
এ আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজয়নগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. তানভীর ভূঁইয়া, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান এড. তাসলিমা সুলতানা নিশাত। আলোচক ছিলেন বিজিএফসিএল এর উপ-মহাব্যবস্থাপক সঞ্জীব কুমার দেবনাথ, আনন্দ আশ্রমের সভাপতি জয়দেব বর্মন, জেলা উদীচীর সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী স্বপন ও ডা. দীপক মজুমদার। সভায় শুভেচ্ছা বক্তব্য দেন জেলা রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সম্পাদক ডা. অরুনাভ পোদ্দার এবং স্বাগত বক্তব্য রাখেন মানিক রতন শর্মা। সভায় সভাপতিত্ব করেন মানবর্দ্ধন পাল।
আলোচনা সভা শেষে মলায়া সঙ্গীত ও আনন্দস্বামীর রচিত গান পরিবেশিত হয়। শিল্পী ছিলেন এড. প্রণব ভট্টাচার্য, দুর্গাচরণ দাস, অঞ্জন দাস ও নন্দন আচার্য।