The voice of Brahmanbaria || Local news means the world is

মিনালের অকাল মৃত্যুতে জেলা উন্নয়ন পরিষদের শোক

জেলা উন্নয়ন পরিষদের মূল কার্য্যনির্বাহী কমিটির সদস্য ও বিশিষ্ট সমাজ সেবক আবু তাহের মোঃ জাকারিয়া মিনাল এর অকাল মৃত্যুতে জেলা উন্নয়ন পরিষদের সভাপতি সাংবাদিক মোখলেসুর রহমান জীবন ও সাধারণসম্পাদক গোলাম মোস্তফা রাফিসহ সংগঠনের মূল, সদর উপজেলা ও পৌর শাখা পরিষদের সর্বস্তরের সদস্যরা গভীরভারে শোকাহত হয়েছেন। পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানানো হয়েছে সমবেদনা। মিনালের এ অকাল মৃত্যুতে জেলাবাসী এমন এক গুরুত্বপূর্ণ সেবককে হারিয়েছে যা আর কোন দিন পূরণ হবার নয় বলেও শোক বার্তায় উল্লেখ করা হয়েছে। তার রূহের মাগফেরাত কামনা করে রেখে যাওয়া অবুঝ শিশুদের সুন্দর ও সফল ভবিষ্যতের জন্য সকলের নিকট দোয়া প্রার্থণা করা হয়।

Exit mobile version