The voice of Brahmanbaria || Local news means the world is

১৩নং মাছিহাতা ইউনিয়ন ৮নং ওয়ার্ডের উন্নয়ন পরিকল্পনা ও সার্বিক তথ্য সংগ্রহ সভা অনুষ্ঠিত

ইউ পি জি পি প্রকল্পের আওতায় বাস্তবায়নাধীন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অন্তর্ভুক্ত ১৩নং মাছিহাতা ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের “উন্নয়ন পরিকল্পনা ও সার্বিক তথ্য সংগ্রহ” বিষয়ক উন্মুক্ত সভা গতকাল বিকেলে চিনাইর উত্তর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রকল্প সভাপতি ওয়ার্ড মেম্বার মোঃ শফিউল আলম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন মুন্সী। বিশেষ অতিথি ছিলেন প্রকল্প উপদেষ্টা সংরক্ষিত আসনের ওয়ার্ড মেম্বার মোছাম্মত মাহমুদা আক্তার, ইউনিয়ন পরিষদ সচিব রিয়াজুল করিম। ১নং ওয়ার্ড সাধারণ মেম্বার আবদুল্লাহ্ আল মামুন ভূঁইয়ার উপস্থাপনায় সভায় অন্যান্যের মধ্যে ৮নং ওয়ার্ড এলাকায় প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন তথ্য উল্লেখ করে বক্তব্য রাখেন হারুনুর রশিদ আরু, ৭নং ওয়ার্ড মেম্বার মোঃ বাবর মিয়া। বিশেষ অতিথি মাহমুদা আক্তার প্রকল্প বাস্তবায়ন কাজে নারীদের অংশ গ্রহণের প্রশংসা করে বলেন, সরকার নারীদের অধিকার বাস্তবায়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। পরিবারের পাশাপাশি সামাজিক কর্মকান্ডেও নারীদের অংশ গ্রহণ বাড়াতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে মাছিহাতা ইউ পি চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন মুন্সী উন্নয়ন বঞ্চিত পল্লী অঞ্চলের প্রয়োজনীয় উন্নয়নে সহায়তা করায় প্রকল্প কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞতা জানিয়ে বাস্তবায়িত উন্নয়ন কর্মকান্ড যতেœর সাথে সংরক্ষণে এলাকাবাসীর প্রতি আহবান জানান।

Exit mobile version