The voice of Brahmanbaria || Local news means the world is

বাখরাবাদ গ্যাস হাউজ লাইন ঠিকাদার কল্যাণ সমিতির জরুরী সভা অনুষ্ঠিত

গত মঙ্গলবার কুমিল্লায় বাখরাবাদ গ্যাস ডিষ্ট্রিবিউশন কোম্পানীর এমডির কার্যালয়ে এমডি ও জিএম (মার্কেটিং) এর সাথে কেন্দ্রীয় সিবিএ সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে বাখরাবাদ গ্যাস হাউজ লাইন ঠিকাদার কল্যাণ সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। এতে অতিশীঘ্রই গ্যাস সংযোগের আশ্বাস ও মালামাল সংগ্রহের আশ্বাস প্রদান করা হয়। এরই প্রেক্ষিতে গতকাল বুধবার বিকালে বাখরাবাদ গ্যাস হাউজ লাইন ঠিকাদার কল্যাণ সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার শহরের ঘাটুরাস্থ কার্যালয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির জেলা সভাপতি মোঃ আল আমিন ও সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক কাজী হাবিব। এ সময় সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সমিতির গৃহীত কর্মসূচী ও উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে বাখরাবাদ গ্যাস হাউজ লাইন ঠিকাদার কল্যাণ সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করে আগামী ২ দিনের মধ্যে আহবায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত আহবায়ক কমিটি গঠনকল্পে আজ বিকাল ৪ টায় ঘাটুরাস্থ সমিতির কার্যালয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হবে। এতে সমিতির সকল সদস্যদেরকে উপস্থিত থাকার জন্য আহবান করা হয়েছে।প্রেস রিলিজ

Exit mobile version