The voice of Brahmanbaria || Local news means the world is

অজিত দাস এর উপর হামলার প্রতিবাদে হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ এর নিন্দা ও প্রতিবাদ

অনন্দময়ী কালীবাড়ী প্রঙ্গনে গতকাল বিকালে হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়। ঐক্য পরিষদের সভাপতি দিলিপ কুমার নাগের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অমরেন্দ্র লাল রায়, সাবেক সভাপতি রনদা বিক্রম চৌধূরী, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র পাল, সাধারণ সম্পাদক এডঃ প্রনভ দাশ উত্তম, ঐক্য পরিষদের সংঘঠনিক সম্পাদক  প্রদ্যোৎ নাগ, অর্থ সম্পাদক সুভাষ চন্দ্র দাশ, প্রচার সম্পাদক প্রবীর চৌধুরী রিপন, প্রানেষ র্শমা, পরিমল চন্দ্র রায়, বিমল চক্রবর্তী, রতন লাল দে, প্রভীর ভৌমিক, সব্য সাচি পাল, নিতিশ রঞ্জন রায়, প্রদীপ বণিক, কুমোদ দেব নাথ, খোকন আচার্য ও বিধান চক্রবর্তী প্রমূখ। সভায় বক্তাগণ বলেন ঐক্য পরিষদের জেলা কমিটির সদস্য অজিত দাশ এর উপর সন্ত্রাশীর হামলা খুবই দুঃখ জনক এবং নিন্দনিয়। আমরা প্রসাশনের নিকট তিব্র ভাষায় বলে দিতে চায় অভিলম্বে অজিত দাসএর উপর হামলকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। আমরা এসকল কর্মকান্ডে তিব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।  এসকল সন্ত্রাসীদের কে গ্রেফতর করা না হলে অনতি বিলম্বে কঠোর কর্মসূচি ঘোষনা করব আমরা।

Exit mobile version