The voice of Brahmanbaria || Local news means the world is

মোবাইল কোর্ট :: নাসির নগরে প্রায় একহাজার মিটার অবৈধ কারেন্টজাল জব্দ

মোঃ আব্দুল হান্নান,নাসির নগর,মঙ্গলবার সকাল দশ ঘটিকায় ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসির নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহম্মেদ,উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মোঃ ছায়েদুর রহমান,অফিস সহকারী তুষার বিশ্বাস,থানা পুলিশের এ এস আই চন্দন কুমার চৌধুরী  সঙ্গীয় ফোসৃ নিয়ে উপজেলার বিল বাক লঙ্গনে মোবাইল কোটৃ পরিচালনা করে প্রায় একহাজার মিটার অবৈধ কারেন্ট জাল জদ্ব করে ।যার আনুমানিক মুল্য প্রায় ৫০ হাজার টাকা বলে জানিয়েছে উপজেলা মৎস্য সম্পদ অধিদপ্তর।পরে জাল গুলো  নাসির নগর সদরে আনসার বিডিপি অফিসের মাঠে অনেক লোকের সামনে আগুনে পুড়িয়ে ফেলা হয়।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ছায়েদুর রহমান,আনসার ভিডিপি অফিসার মোঃ ওমর আলী,বাংলাদেশ সাংবাদিক সমিতি নাসির নগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হান্নান,এ এস আই চন্দন কুমার চৌধুরী সহ আরো অনেকেই।

Exit mobile version