The voice of Brahmanbaria || Local news means the world is

বিশ্ব স্বাস্থ্য দিবস::জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা

৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। স্বাস্থ্য বিষয়ক সমস্যাবলী সমাধানে বিশ্বব্যাপী ঐক্যবদ্ধ প্রচেষ্টা জোরদার করার অঙ্গীকার ব্যক্ত বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে প্রতি বছর দিবসটি উদযাপন করা হয়। “নিরাপদ পুষ্টিকর খাবার- সুস্থ জীবনের অঙ্গীকার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিশ্ব সাস্থ্য দিবস ২০১৫ উদযাপনের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে সকাল সাড়ে ৯টায় সদর হাসপাতাল প্রাঙ্গণ হতে র‌্যালী ও সকাল ১০টায় সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। বিশেষ অতিথি থাকবেন পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম (বার), পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জেলা বি.এম.এ এর সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আবু সাঈদ। সভাপতিত্ব করবেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল ডাঃ হাসিনা আক্তার। এতে সকলের উপস্থিতি কামনা করা হয়েছে।

Exit mobile version