The voice of Brahmanbaria || Local news means the world is

মিথ্যা মামলা দায়ের করায় মালিক-শ্রমিক ঐক্য পরিষদের প্রতিবাদ সভা

গতকাল রাত সাড়ে ৭টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাক মালিক গ্র“পের পূর্ব মেড্ডাস্থ প্রধান কার্যালয়ে জেলা ট্রাক মালিক গ্র“পের নেতৃবৃন্দের নামে ট্রাক ট্রার্মিনাল সংক্রান্ত বিষয়ে মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত মামলা দায়ের করায় জেলা পরিবহন সেক্টরের বিভিন্ন মালিক শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে এক প্রতিবাদ সভা জেলা ট্রাক মালিক গ্র“পের সভাপতি হাজী শেখ মোঃ মহসিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান তানিমের উপস্থাপনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, ট্রাক মালিক গ্র“পের সিনিয়র সহ সভাপতি আব্দুল আউয়াল, সহ সভাপতি শাহজাহান মিয়া হিরণ, আফজাল ভূইয়া, হাসান কালু, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, অর্থ মোঃ লোকমান হোসেন, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ১১৮১ এর সাধারণ সম্পাদক আনিছুর রহমান চৌধুরী, সহ সভাপতি কামরুল হোসেন, ট্রাক শ্রমিক ইউনিয়ন ২০৪০ এর সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন খোকন, সিনিয়র সহ সভাপতি স্বপন মোল্লা, সহ সাধারণ সম্পাদক ওয়াহেদ মিয়া, সিএনজি অটো- রিকসা শ্রমিক ইউনিয়নের সভাপতি ফুল মিয়া ভূইয়া, সাধারণ সম্পাদক মোঃ স্বপন মিয়া, ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হারুণ মোল্লা, জেলা ওয়ার্কসপ মটর মেকানিক্স ইউনিয়নের সভাপতি খোকন মোল্লা। সভায় মিথ্যা মামলা দায়েরের বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং অবিলম্বে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য জোর দাবী জানানো হয়। অন্যথায় সম্মিলিতভাবে জেলায় পরিবহন সেক্টরের নেতৃবৃন্দ কঠোর আন্দোলন কর্মসূচী ঘোষণা করবেন বলে সভায় একমত পোষণ করা হয়।প্রেস বিজ্ঞপ্তি

Exit mobile version