The voice of Brahmanbaria || Local news means the world is

চোরাই মোটর সাইকেলসহ ০১ জন গ্রেফতার

গত-১৯/০৩/১৫ইং তারিখ অত্র থানাধীন বিজেশ্বরের জনৈক মোঃ মোক্তার হোসেন তার ব্যবহৃত ০১টি ইয়ামাহা মোটর সাইকেল চুরি সংক্রান্তে থানায় অভিযোগ দায়ের করার পর ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার অফিসার ইনচার্জ আকুল চন্দ্র বিশ্বাস এর নির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার এএসআই/মোঃ বশির আহাম্মদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান করাকালে গতকাল ভোর অনুমান ০৫.৩০ ঘটিকার সময় অত্র থানাধীন পুনিয়াউট যাত্রী ছাউনীর সামনে কুমিল্লা সিলেট মহাসড়কের পাকা রাস্তায় চলাচলরত যানবাহনের উপর নজরদারী রাখা কালে একটি ইয়ামাহা ঋত-৫ মোটর সাইকেলের গতি দ্রুত বেগ দেখে থামানোর জন্য সংকেত দিলে মোটর সাইকেল চালক মোটর সাইকেল থামালে তাকে মোটর সাইকেলের কোন কাগজ পত্র দেখাতে না পারায় এবং তার কথা বার্তায় সন্দেহ হলে মোটর সাইকেলের চালক নুরুল্লাহ (৩০) পিতা-মৃত মস্তু মিয়া সাং-উলচাপাড়া থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে ইয়ামাহা ঋত-৫ মোটর সাইকেল যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-হ-২৫-৩১৫১ সহ থানায় নিয়া আসে। পরবর্তীতে জনৈক মোক্তার হোসেন থানায় এসে তার মোটর সাইকেলটি দেখে সনাক্ত করেন। উক্ত উদ্ধার সংক্রান্তে গ্রেফতারকৃত মোটর সাইকেল চোরের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার মামলা নং-১৬(০৪)২০১৫ইং রুজু করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তদপুরী অত্র থানা এলাকার আইন শৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রনে পুলিশী অভিযান অব্যাহত আছে।প্রেস বিজ্ঞপ্তি

Exit mobile version