The voice of Brahmanbaria || Local news means the world is

৪৫ বোতল ফেন্সিডিলসহ ০১টি সিএনজি আটক। ০১ জন গ্রেফতার

গত ০২ এপ্রিল ২০১৫খ্রিঃ বেলা ১২.০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মঈনুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় এসআই মোঃ আবু বক্কর সিদ্দিক  ও অন্যান্য ফোর্সসহ ব্রাহ্মণবাড়িয়া মডেল থানাধীন ফুলবাড়ীয় বাসস্ট্যান্ড হতে একটি নম্বরবিহীন সিএনজি তল্লাশী করে যাত্রী বসা সিটের ভিতরে ৬৫ বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেন্সিডিলসহ ১। রুবেল মিয়া(২০) পিতা-আবুল কালাম সাং-আখাউড়া মসজিদপাড়া থানা-আখাউড়া জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে আটক করতে সক্ষম হয়। আটককৃত ০১ জন ও অপরাপর সহযোগি পলাতক আরো ০২ জনসহ মোট ০৩ জনের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার মামলা নং-১০ তারিখ ০২/০৪/২০১৫খ্রিঃ ধারা ১৯৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) এর টেবিল ৩(খ)/২৫ রুজু করা হয়েছে। প্রেস রিলিজ

Exit mobile version