The voice of Brahmanbaria || Local news means the world is

জাকের পার্টির চেয়ারম্যান ছাহেবের নির্দেশে দেশ ব্যাপি ২০ দিন মিশনে সাংবাদিক ঢালী

বিশেষ প্রতিবেদক ::জাকের পার্টির মহামান্য সর্বোচ্চ নেতা আলহাজ্ব হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দেদী ছাহেবের অনুমোদন ক্রমে জাকের পার্টি ও সকল সহযোগি সংগঠনের মাননীয় চেয়ারম্যান পীরজাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী ছাহেবের নির্দেশ ক্রমে  ১লা মে মহা পবিত্র  বিশ্ব ফাতেহা শরীফ ২০১৫ উপলক্ষে সমগ্র দেশ ব্যাপী জাকের পার্টি বাস্তুহারা ফ্রন্ট মিশন এর কার্যক্রম অনুষ্ঠান শুরু হয়েছে। এই মিশন এর কার্যক্রম অনুষ্ঠানে মিশন প্রধান সহ ১৯ সদস্য বিশিষ্ট মিশন সদস্যর দল সারা দেশে মিশন এর কার্যক্রম অনুষ্ঠানে অংশ গ্রহণ করবেন বলে জাকের পার্টির কেন্দ্রীয় কার্যালয় ও মোঃ নূরুল আলম ভূঁইয়া কেন্দ্রীয় বাস্তুহারা বিষয়ক সম্পাদক জাকের পার্টি  সূত্রে প্রকাশ।
ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কৃতি সন্তান কসবা উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি,পাক্ষিক অপরাধ পত্র পত্রিকার সম্পাদক ও প্রকাশক,বিএইচআরসি কসবা উপজেলার সভাপতি,মাদক মুক্ত কসবা চাই সংগঠনের সভাপতি,মোহনা টিভি কসবা উপজেলা প্রতিনিধি,জাকের পার্টি বাস্তুহারা ফ্রন্ট ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি,কুমিল্লা সাংগঠনিক বিভাগের সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক খ.ম.হারুনুর রশীদ ঢালী ২০ দিন মিশনের কার্যক্রম  অনুষ্ঠানে যোগদানের জন্য কসবাস্থ নিজ বাস ভবন থেকে ৩০ মার্চ ২০১৫ ঢাকার উদ্দেশে যাত্রা করবেন।
আসন্ন মহা পবিত্র  বিশ্ব ফাতেহা শরীফ ২০১৫ সফল করার লক্ষে সারা দেশ ব্যাপি ২০ দিনের অনুষ্ঠানে বনানীস্থ পাটির কেন্দ্রীয় কার্যালয় থেকে  যাত্রা  করে ২০ এপ্রিল ২০১৫ইং পর্যন্ত  মিশন এর কার্যক্রম অনুষ্ঠানে অংশ গ্রহণ অব্যাহত রাখবেন। জাকের পার্টির মহামান্য সর্বোচ্চ নেতা আলহাজ্ব হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দেদী ছাহেব এবং জাকের পার্টি ও সকল সহযোগি সংগঠনের মাননীয় চেয়ারম্যান পীরজাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী ছাহেব সহ সকলের কাছে সাংবাদিক খ.ম.হারুনুর রশীদ ঢালী দোয়া প্রার্থী।

Exit mobile version