The voice of Brahmanbaria || Local news means the world is

উন্নয়ন স্থায়ীত্বের জন্য পৌরবাসীকে সচেতন হতে হবে-কাজিপাড়া রাস্তা নির্মান কাজ উদ্বোধন কালে মেয়র

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র, মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোঃ হেলাল উদ্দিন বলেছেন, পৌরসভার উন্নয়নে বিভিন্ন এলাকায় রাস্তা ড্রেন নির্মান ও সংস্কার করা হচ্ছে। শহর পরিষ্কার পরিছন্নতা অভিযান জোরদার করা হয়েছে। বিশুদ্ধ পানি সরবারহ ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে। কিন্তু কিছু মানুষের অসচেতনার অভাবে পৌর সম্পদ বিনষ্ট হচ্ছে। ফলে পৌরসভার কাংখিত উন্নয়ন বাধা গ্রস্থ হচ্ছে। তিনি বলেন জন সচেতনতা উন্নয়ন স্থায়ীত্বের পূর্বসর্ত। তাই উন্নয়ন স্থায়ীত্বের জন্য পৌরবাসীকে সচেতন হতে হবে। মেয়র গতকাল সকালে কাজিপাড়া বারী শাহ (রঃ) এর মাজার সংলগ্ন রাস্তা নির্মান কাজের উদ্বোধন কালে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতে উপরক্ত বক্তব্য প্রদান করেন। এ সময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার মহিলা কাউন্সিল রাহেলা ইসলাম, সহকারি প্রকৌশলী কাওছার আহমেদ, শহর আওয়ামীলীগ নেতা আবিদুর রহমান দেওয়ান, সৈয়দ মোঃ আসলাম, সৈয়দ বাবু, সৈয়দ নুরুল ইসলাম, জেলা যুবলীগ শরিফুল হক তৌছির,  ধন মিয়া, মামুন খন্দকার, সুমন খন্দকার, শাকিল আহমেদ, খাজা মিয়া প্রমুখ। পরে তিনি উন্নয়ন কর্মকান্ডের ধারাবাহিকা ও পৌরবাসীর মঙ্গল কামনা করে মহান আল্লাহ তায়ালার কাছে মোনাজাত করেন।প্রেস বিজ্ঞপ্তি

Exit mobile version